তাঁদের অভিযোগ সুইডেন সফরের সময় তিনি তাঁদের ওপর যৌন নির্যাতন চালান
অ্যাসাঞ্জের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন স্টকহোমের জেলা আদালত
অ্যাসাঞ্জের আইনজীবীরা এ মামলার বিরুদ্ধে লিভ টু আপিল করলে সুইডেনের সুপ্রিম কোর্ট সে আপিল খারিজ করে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দেন
কিন্তু তত দিনে আত্মগোপনে চলে যান অ্যাসাঞ্জ
সুইডেন ব্রিটেনের কাছে গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করলে ব্রিটেন ওই পরোয়ানায় আইনি কার্যপ্রণালিগত ত্রুটি রয়েছে দাবি করে সুইডেনকে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার অনুরোধ জানায়
এর পরিপ্রেক্ষিতে সুইডেনের গোয়েথেনবার্গের পুলিশ নতুন করে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে
সেটি ব্রিটেনের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সির কাছে হস্তান্তর করে
বিবিসি ও দি ইনডিপেন্ডেন্ট অনলাইন
ইয়াহুতে এ বছর বেশি যা খোঁজা হয়েছে
নানা ধরনের তথ্য খোঁজার সার্চ ওয়েবসাইট ইয়াহু ২০০১ সাল থেকেই প্রতি বছরের সেরা ১০ সার্চের তালিকা প্রকাশ করে
অর্থাৎ গোটা বছর ধরে যেসব বিষয়ের তথ্য সবচেয়ে বেশিখুঁজেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা তার তালিকা করে ইয়াহু
২০১০ সালের সেরা ১০ সার্চের তালিকা প্রকাশ করেছে
এ বছর সারা বিশ্বের প্রায় ৬৩ কোটি এক লাখ ব্যবহারকারী নানা ধরনের তথ্য খুঁজেছেন ইয়াহুতে
যার মধ্যে সেরা খোঁজার তালিকার প্রথম স্থানে রয়েছে এ বছরের ২০ এপ্রিল মেক্সিকোর তেল খনিতে ১১ জন শ্রমিকের আটকে পড়ার সংবাদটি
দ্বিতীয় স্থানে রয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১০-এর সংবাদটি
গুরুত্বপূর্ণ দুটি তথ্যের পর তথ্য খোঁজার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপলের ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড নিয়ে
প্রথমবারের মতো অ্যাপলের এ পণ্যটি বাজারে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে
এর পরের স্থানে রয়েছেন জনপ্রিয় শিল্পী কিম কার্ডাশিয়ান লেডি গাগা অ্যাপলের আইফোন তারকা মিগান ফক্স কণ্ঠশিল্পী জাস্টিন বিবার আমেরিকান আইডল এবং দশম স্থানে রয়েছে ব্রিটনি স্পিয়ার্স নিয়ে তথ্য খোঁজার বিষয়টি
সব মিলিয়ে ইন্টারনেটে তথ্য খোঁজার এ বছরের তালিকায় এগিয়ে আছেন তারকারা
পাশাপাশি সর্বশেষ প্রযুক্তি পণ্যও এ তালিকায় জায়গা করে নিয়েছে
—ইয়াহু নিউজ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
চট্টগ্রামে মুক্ত সফটওয়্যার আয়োজন
সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর আয়োজনে ও লিনাক্স মিন্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল লিনাক্স ও মুক্তসোর্সবিষয়ক পরিচিতিমূলক আলোচনা সভা
বহদ্দারহাটে অনুষ্ঠিত এ আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন
এতে মুক্তসোর্স আর লিনাক্সের উৎপত্তি আর শুরুর আলোচনা লিনাক্স মিন্টর কাস্টমাইজড ডিস্ট্রো ডিভিডি ও আইএসও বিতরণ এবং সরাসরি বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানের প্রথমেই লিনাক্স ও মুক্ত সোর্সের উৎপত্তি বিবর্তন বিকাশ এর ভবিষ্যৎ লিনাক্স-মিন্ট উবুন্টু উইন্ডোজের সঙ্গে লিনাক্সের প্রধান পার্থক্যগুলোসহ নানা বিষয়ে আলোচনা করেন সাজেদুর রহিম  জোয়ারদার অভি আদিত্য রাশেদুল কবির ও ফাহিম মাসুদ চৌধুরী
পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিলেন জি এস এম ফয়সাল জীবন চৌধুরী মেহেদী হাসান আহমেদ জান্নাতসহ আরও অনেকে
—নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে আজ থেকে ল্যাপটপ ও মুঠোফোন মেলা
বন্দর নগর চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোরে আজ থেকে শুরু হচ্ছে নয় দিনের ল্যাপটপ ও মুঠোফোন মেলা
ক্যাসপারস্কি ল্যাপটপ অ্যান্ড মোবাইল ফেয়ার-২০১০ শিরোনামে এ মেলার আয়োজন করেছে ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি
গত বৃহস্পতিবার জিইসি মোড়ের রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী
সংবাদ সম্মেলনে জানানো হয় মেলায় ১৮টি কম্পিউটার সাতটি মুঠোফোন ও  চারটি সফটওয়্যার বিপণন প্রতিষ্ঠান অংশ নেবে
এতে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করা হবে
এ ছাড়া মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের হাতে যে লিফলেট দেওয়া হবে তাতেই কুইজ থাকছে
র‌্যাফল ড্রয়ের মাধ্যমে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে ল্যাপটপ ডেক্সটপ এলসিডি মনিটরসহ ১০০টি বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে
মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত
মেলার পৃষ্ঠপোষক ক্যাসপারস্কি লেনোভো তোশিবা ও ফুজিৎসু
—নিজাম সিদ্দিকী চট্টগ্রাম অফিস
ক্যামেরার শীতকালীন প্রদর্শনী
স্যামসাং ক্যামেরা নিয়ে প্রদর্শনীর রোড শো আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড
ঢাকার বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ মূল্যে স্যামসাংয়ের বিভিন্ন ডিজিটাল ক্যামেরা পাওয়া যাবে
রোড শো চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত
—বিজ্ঞপ্তি
কাজ চলছে মতিঝিল-গুলশান রুটে
উত্তরা-শাহবাগ সড়কের ঝুলন্ত তার নামিয়ে ফেলা হয়েছে
উত্তরা-শাহবাগ সড়কে মাথার ওপর ঝুলে থাকা তারের  গোছাগুলো নামিয়ে ফেলা হয়েছে
সরকার-নির্ধারিত সময়ে উত্তরা-মতিঝিল-গুলশান এবং শাহবাগ-মতিঝিল রুটের ঝুলন্ত তারের বেশির ভাগই মাটির নিচে চলে গেছে
তবে মতিঝিল ও গুলশানের বাণিজ্যিক এলাকায় অবকাঠামো নির্মাণ ও কারিগরি সমস্যার সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছে নির্মাণকারী ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো
উত্তরা-শাহবাগ ও উত্তরা-মতিঝিল রুটের ঝুলন্ত তার নামিয়ে ফেলার শেষ দিন ছিল ৩০ নভেম্বর
এ পর্যন্ত তিনবার সময় বাড়িয়েছে সরকার
৫ ডিসেম্বর রোববার এ বিষয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে
সরেজমিনে দেখা গেছে সরকার-নির্ধারিত দ্বিতীয় ও তৃতীয় পর্বের অবকাঠামো নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে
শাহবাগ-মৎস্য ভবন-পল্টন মোড়-দৈনিক বাংলা-শাপলা চত্বর উত্তরা-গুলশান-মগবাজার-মতিঝিল কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান-২-মার্কিন দূতাবাস গুলশান-২-গুলশান-১ মিরপুর-১৪-মিরপুর-১০-টেকনিক্যাল মোড়-শ্যামলী মিরপুর-ধানমন্ডি বাংলামোটর-মগবাজার-মৌচাক মতিঝিলের শাপলা চত্বর-মালিবাগ-রামপুরা-বাড্ডা-গুলশান বাড্ডা লিংক রোড-মহাখালীর জলখাবার রুটের অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে
এসব রুটের অনেক জায়গাতেই মাটির নিচে চলে গেছে ইন্টারনেট বা ডিসের সংযোগ
তবে মতিঝিল ও গুলশান এলাকায় প্রচুর সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে তার নামাতে ঝামেলায় পড়েছে নির্মাতা ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো
জানা গেছে ফাইবার এট হোমের অবকাঠামো নির্মাণের কাজ শেষ
তাদের বেশি ঝামেলা হচ্ছে কারিগরি সমস্যার সমাধান নিয়ে
গ্রাহকদের সব ধরনের উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা নিয়ে এখনো পুরোপুরি তৈরি হয়নি তারা
আর এ খাতের কাজে বেশ দেরিতে আসায় সামিট কমিউনিকেশন্স লিমিটেড কারিগরি সমস্যা সমাধানের পাশাপাশি অবকাঠামো নির্মাণের কাজ নিয়েও ব্যস্ত রয়েছে
তবে সামিট হরাইজেন্টাল ডাইরেকশনাল ড্রিলিং পদ্ধতি এইচডিভি ব্যবহার করায় অবকাঠামো নির্মাণের কাজ যথেষ্ট দ্রুত শেষ করতে পারছে বলে জানিয়েছে ইন্টারনেটের সেবাদাতা প্রতিষ্ঠানগুলো
সামিটের মহাব্যবস্থাপক মো শাহ মিরাজ প্রথম আলোকে বলেন মতিঝিলের গ্রাহকেরা ইতিমধ্যে শাহবাগের পপ-আপে সংযুক্ত হয়ে গেছে
তিনি আশা করছেন সরকার আরও কিছুটা সময় বাড়ালে সব কাজ সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব
প্রসঙ্গত ইন্টারনেট ব্যবসায়ীরা নানা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের কাছে ইন্টারনেট পৌঁছে দেন
এসব প্রযুক্তির সমন্বয় করতে এই পপ-আপ ব্যবহার করা হয়
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত শতভাগ কাজ শেষ
এ এলাকার আইএসপি প্রতিষ্ঠান তাদের গ্রাহককে সংযোগ দিতে পেরেছে
উত্তরা-মতিঝিল-গুলশান রুটে এবং শাহবাগ-মতিঝিল রুটের কাজও প্রায় শেষ
তবে পুরো রাজধানীর সব প্রধান রাস্তা থেকে তার নামাতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগতে পারে
তিনি জানান কাল রোববার অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় বৈঠকে রাজধানীর সব এলাকার গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন সংযোগসহ তার নামানোর জন্য কিছুটা অতিরিক্ত সময় চাইবেন তাঁরা
রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ঝুলন্ত তার ভূ-গর্ভস্থ বিতরণ লাইন-ব্যবস্থার আওতায় স্থাপনের বিষয়ে গত মার্চে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার
আন্তর্জাতিক সেমিনারে তথ্য
প্রতি ১৬ লাখ মানুষের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ একজন
দেশের হাসপাতালগুলোর জরুরি বিভাগে ভর্তি হওয়া ১৫ শতাংশ রোগী পক্ষাঘাত ও বিভিন্ন ধরনের স্নায়ুরোগ নিয়ে ভর্তি হয়
কিন্তু এ ক্ষেত্রে দেশে চিকিৎসকের চরম সংকট চলছে
প্রতি ১৬ লাখ মানুষের জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন মাত্র একজন করে
গতকাল শুক্রবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্নায়ুরোগ নিয়ে আন্তর্জাতিক সেমিনারে এ তথ্য দেওয়া হয়
দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে সোসাইটি অব নিওরোলজিস্ট অব বাংলাদেশ
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন স্নায়ুরোগের চিকিৎসার গুরুত্ব সরকার অনুধাবন করতে পেরেছে বলে বিশেষায়িত হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিওরোসায়েন্স প্রতিষ্ঠা করছে
তিনি জানান ৩০০ শয্যার এ হাসপাতালটি শিগগিরই উদ্বোধন করা হবে
অনুষ্ঠানে জানানো হয় ২৩০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে এই বিশেষায়িত হাসপাতালটি প্রতিষ্ঠা করা হচ্ছে
সোসাইটি অব নিওরোলজিস্ট অব বাংলাদেশের মহাসচিব ফিরোজ আহমেদ কোরাইশী বলেন চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে কিছু সংক্রামক স্নায়ুরোগের প্রাদুর্ভাব কমে এসেছে
তবে মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় বার্ধক্যজনিত স্নায়ুরোগ অস্থিরতায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে গেছে
তাছাড়া ফসলি জমিতে অতি মাত্রায় কীটনাশকের ব্যবহার ভেজাল খাদ্য ও নানা ধরনের বিষাক্ত রাসায়নিকের ব্যবহারের কারণে ভবিষ্যতে জটিল স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট স্নায়ুরোগ চিকিৎসক কাজী দীন মোহাম্মদ বলেন হূদরোগের পর দেশের বেশি মানুষ স্নায়ুরোগে ভোগে
সেমিনারে স্নায়ুরোগীদের সঠিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে নিওরোলজি ইউনিট তৈরি সরকারি মেডিকেল কলেজে ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএমইউ স্ট্রাক ক্লিনিক প্রতিষ্ঠা জেলা হাসপাতালগুলোতে পরামর্শকের পদ সৃষ্টির দাবি জানানো হয়
সোসাইটির সভাপতি এ কে এম আনোয়ার উল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য প্রাণগোপাল দত্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য দেন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান
মানুষের জীবনমান উন্নয়ন করা প্রকৌশলীদের ব্রত হওয়া উচিত
বিদ্যুৎ ও গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বায়োগ্যাসসহ নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে উদ্যোগ নিতে দেশের প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো জিল্লুর রহমান
গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রিওসা বার্ষিক কনভেনশনে তিনি এ আহ্বান জানান
রাষ্ট্রপতি বলেন ২০২১ সালে আমাদের স্বাধীনতার বয়স হবে অর্ধশতাব্দী
স্বাধীনতার সেই সুবর্ণজয়ন্তীতে আমরা যাতে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সে জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে
স্বল্প খরচে তথ্যপ্রযুক্তি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন করাই প্রকৌশলীদের ব্রত হওয়া উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী রিওসার সভাপতি শাহ খালেদ রেজা সাধারণ সম্পাদক এম তৌফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন
মুসা ইব্রাহীমের ওয়েবসাইট চালু
আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটে চালু হয়েছে বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের অফিসিয়াল ওয়েবসাইট
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে কম্পিউটারের টাচস্ক্রিনে আঙুলের স্পর্শে  ঠিকানার এই ওয়েবাসাইট উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী
জামিলুর রেজা চৌধুরী বলেন বাংলাদেশের স্বাধীনতার পর ২০১০ সালের ২৩ মে বিশেষ একটি দিন যেদিন মুসা ইব্রাহীম এভারেস্ট জয়ের মাধ্যমে পৃৃথিবীকে নিজের কৃতিত্ব জানান দিয়েছেন
